ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়ের নতুন সুযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 9:50 PM

ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়ের নতুন সুযোগ

ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়ের নতুন সুযোগ

কনটেন্ট নির্মাতাদের জন্য অর্থ আয়ের নতুন সুযোগ এলো ফেসবুক ও ইনস্টাগ্রামে। নতুন ফিচারে লক্ষ্য পূরণ করে বাড়তি অর্থ আয় করতে পারবেন প্রভাবকরা।


এ প্রসঙ্গে এক বিবৃতিতে ইনস্টাগ্রাম মালিক ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রামের নির্মাতারা কিছু সুনির্দিষ্ট মাইলফলক অর্জন করে অতিরিক্ত আয় করতে পারবেন, যেমন লাইভে ব্যাজ ব্যবহার করা, অন্য অ্যাকাউন্ট দিয়ে লাইভ করা ইত্যাদি। খবর ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস-স্ট্যান্ডার্ডের


প্রতিষ্ঠানটি বলছে, ইনস্টাগ্রাম লাইভে ব্যাজ এবং ফেসবুকে স্টার ব্যবহার করে সমর্থকদের কাছ থেকে বাড়তি আয় করে নেওয়া যাবে। এ প্রসঙ্গে বিবৃতিতে ফেসবুক বলছে, ‘আমরা আরও এবং আরও নির্মাতাকে দেখছি এ টুলগুলো ব্যবহার করে সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে, তারা কমিউনিটিতে যে প্রভাব ফেলছে্ন, আমরা তাদেরকে সেটির পুরস্কার দিতে চাইছি।’


‘স্টারস চ্যালেঞ্জেস’ নামের নতুন একটি ফিচারও আনছে ফেসবুক। এই ফিচারে কিছু মাইলফলক পার করলেই মিলবে বিনামূল্যে স্টার। এরকম মাইলফলকের মধ্যে থাকবে সুনির্দিষ্ট কিছু সময় সম্প্রচার চালিয়ে যাওয়ার মতো বিষয়াদি।


নির্মাতারা যারা নিজ নিজ পণ্য ইনস্টাগ্রামে বিক্রি করতে চান, তাদের জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যমান শপ বা নতুন করে খোলা শপ নিজ ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগ করার সুবিধা দিচ্ছে প্ল্যাটফর্মটি। এতে করে সরাসরি ভক্তদের কাছে পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছেন তারা। ব্যক্তিগত প্রোফাইলে শপ লিংক করার সুবিধাটি গোটা বিশ্বের সবাই পাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status