|
এবার কম বয়সিদের ওপর টিকার পরীক্ষা চালাবে ফাইজার
নতুন সময় ডেস্ক
|
![]() এবার কম বয়সিদের ওপর টিকার পরীক্ষা চালাবে ফাইজার প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানিয়েছে, শিশুদের ওপর স্বল্পমাত্রার টিকার একটি ডোজ ব্যবহার করা হবে। খবর রয়টার্সের। গবেষণার এ পর্যায়ে ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে সাড়ে চার হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে। এ পরীক্ষার প্রথম পর্যায়ে ১৪৪ শিশুর ওপর দুই ডোজ টিকা প্রয়োগের পর এর নিরাপত্তা, সহনশীলতা ও প্রতিরোধ সক্ষমতার ফলের ভিত্তিতে ফাইজার জানায়, ৫ থেকে ১১ বছর বয়সিদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে। ফাইজারের এক মুখপাত্র জানান, পাঁচ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফল সেপ্টেম্বর নাগাদ জানতে পারবেন বলে তারা আশা করছেন এবং এর পর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে এ টিকা শিশুদের ওপর প্রয়োগের জরুরি অনুমোদনের জন্য আবেদন করবেন। এ ছাড়া ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফল অক্টোবর বা নভেম্বরে পাওয়া যাবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ফাইজার ও জার্মানভিত্তিক বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ১২ বছরের বেশি বয়সের শিশুদের দেওয়ার জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। এই শিশুরা প্রাপ্তবয়স্কদের সমান ডোজ অর্থাৎ ৩০ মাইক্রোগ্রাম টিকা পাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
