ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিনসনের শাস্তি মানতে পারছেন না বরিস জনসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 2:54 PM

রবিনসনের শাস্তি মানতে পারছেন না বরিস জনসন

রবিনসনের শাস্তি মানতে পারছেন না বরিস জনসন

আট বছর আগে করা বর্ণবাদ এবং লিঙ্গবৈষম্যমূলক টুইটের জেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন ইংলিশ ক্রিকেটার ওলি রবিনসন। তবে  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ধারণা, এত কড়া শাস্তি দিয়ে বাড়াবাড়ি করছে ক্রিকেট বোর্ড।


সম্প্রতি রবিনসনের সেসব বর্ণবাদী টুইট হঠাৎ করেই সামনে আসতে থাকে। রবিনসনের ওই টুইটগুলোতে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার দাবি করা হয়েছে। এছাড়া এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য। যেসব টুইটের জন্য নির্বাসিত হলেন রবিনসন, এর সবই ৮-৯ বছর আগের।


এসব টুইট প্রকাশ পাওয়ায় রাজসিক অভিষেকের পরও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ইংলিশ পেসার অলিভার রবিনসন। শুধু নিষিদ্ধই নয়, তাকে ইংল্যান্ডের ক্যাম্প ছেড়ে চলে যেতেও বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে এ শাস্তি মানতে পারেননি ব্রিটিশ ক্রীড়া ও সংস্কৃতিসচিব অলিভার ডাউডেন। ক্রিকেট বোর্ডকে শাস্তির ব্যাপারে আরেকবার ভাবতে বলেছেন তিনি।


সোমবার তিনি বলেন, ‘ওলি রবিনসনের টুইট ভুল ছিল এবং খুবই বাজে ছিল। কিন্তু সেগুলো প্রায় এক দশক পুরোনো এবং একটা কিশোর ছেলে লিখেছে। সেই কিশোর এখন পূর্ণবয়স্ক মানুষ এবং সঠিক পথে ক্ষমা চেয়েছে। তাকে নিষিদ্ধ করে ইসিবি বেশি বাড়াবাড়ি করেছে, ওদের আরেকবার ভাবা উচিত।’


প্রধানমন্ত্রী বরিস জনসনেরও ধারণা, কিশোর বয়সে যা করেছেন, তার জন্য এখন এত বড় শাস্তি পাওয়া ঠিক না রবিনসনের। এক মুখপাত্রের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, অলিভার ডাউডেন যেমন বলল, এই মন্তব্যগুলো এক দশক আগে একটা কিশোর করেছিল এবং এর জন্য ক্ষমাও চেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status