ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে তরুণীকে পৈ'শাচিক নি'র্যাতন: নেই কারো পাসপোর্ট-ভিসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 8:55 PM

ভারতে তরুণীকে পৈ'শাচিক নি'র্যাতন: নেই কারো পাসপোর্ট-ভিসা

ভারতে তরুণীকে পৈ'শাচিক নি'র্যাতন: নেই কারো পাসপোর্ট-ভিসা

ভারতের ব্যাঙ্গালুরুতে তরুণীকে পৈশাচিক যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ বাংলাদেশির সবাই অবৈধভাবে সেখানে গিয়েছিল। তাদের কারোরই পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। শনিবার (২৯ মে) বিকেলে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

ডিসি শহিদুল্লাহ বলেন, ‘ভারতে তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে সেখানে গিয়েছিল। তাদের কাছে ভিসা-পাসপোর্ট নেই। চক্রটি স্কুল কলেজের মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির জন্য পাচার করতো।’

মো. শহিদুল্লাহ বলেন, ‘এই যৌন নির্যাতনের ঘটনায় ভারত এবং বাংলাদেশে পৃথকভাবে মামলা হয়েছে। রাজধানীর হাতিরঝিল থানায় তাদের বিরুদ্ধে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। ভারত ভারতের মতো করে মামলার তদন্ত করবে এবং আমরা আমাদের মতো করে তদন্ত করবো। তবে অপরাধীরা যেহেতু বাংলাদেশি, তাই দুই দেশের মধ্যে আন্তঃসমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার যুবকরা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য। বিশেষ করে টিকটকের মাধ্যমে উঠতি বয়সী স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের টার্গেট করা হতো। পরে তাদের ভারতসহ বিভিন্ন জায়গায় পাচার করতো। এ চক্রের আরও কয়েকজনের সন্ধান পাওয়া গেছে। এই চক্র অনেককে পাচার করেছে, এ সংখ্যাও কম নয়।’

মো. শহিদুল্লাহ বলেন, সন্ধান পাওয়া গেছে- টিকটক ভিডিওর জন্য তাদের একত্রিত করে এক পর্যায়ে পাচারের কাজ করা হয়। এ চক্রের মূল আস্তানা ব্যাঙ্গালুরুর আনন্দপুর এলাকায়। পাচারকৃত তরুণীদের নিয়ে পতিতাবৃত্তির জন্য বিভিন্ন হোটেলের সঙ্গে চক্রটির চুক্তি রয়েছে। বিভিন্ন হোটেলে তারা তরুণীদের সরবরাহ করে এবং আর্থিক সুবিধা পেয়ে থাকে। চক্রের সদস্যরা তরুণীদের নেশাজাতীয় দ্রব্যাদি খাইয়ে মোবাইল ফোনে খোলামেলা ভিডিও ধারণ করে, পরে তাদের দিয়ে পতিতাবৃত্তি করতে বাধ্য করে আসছিলো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status