ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকার প্রতিবেশী হলেন অর্জুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 8:51 PM

প্রেমিকার প্রতিবেশী হলেন অর্জুন

প্রেমিকার প্রতিবেশী হলেন অর্জুন

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমকাহিনী সবারই জানা। প্রায়ই অবকাশ যাপনে বিভিন্ন জায়গায় ছুটে যান তারা। অর্জুন বিয়ের জন্য প্রস্তুত থাকলেও মালাইকার কারণেই বিয়েটা আটকে আছে। তবে নতুন খবর হলো- এখন থেকে প্রেমিকা মালাইকার প্রতিবেশী হলেন প্রেমিক অর্জুন।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন। সমুদ্র তীরবর্তী চার বেড রুম এবং ড্রয়িং-ডাইনিংয়ের এই ফ্ল্যাটটি ভবনের ২৬তলায় অবস্থিত। ফ্ল্যাটটির মূল্য ২৩ কোটি রুপি। অভিনেত্রী সোনাক্ষী সিনহাও সম্প্রতি এই ভবনে একটি ফ্ল্যাট কিনেছেন।

এছাড়াও কয়েকদিন আগে একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন অর্জুন। ল্যান্ড রোভার ব্র্যান্ডের সেই গাড়ির মূল্য ১.৩ কোটি রুপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status