ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মোশাররফ করিম-তানজিন তিশার প্রথম জুটিতেই রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 8:38 PM

মোশাররফ করিম-তানজিন তিশার প্রথম জুটিতেই রেকর্ড

মোশাররফ করিম-তানজিন তিশার প্রথম জুটিতেই রেকর্ড

মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। আর প্রথম জুটিতেই রেকর্ড। ঈদুল ফিতরের রাতে এনটিভিতে প্রচারিত হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। তখন ততটা সাড়া না পড়লেও ইউটিউবে প্রকাশের পরই দর্শকপ্রিয়তায় শীর্ষে চলে আসে।

২৭ মে দুপুরে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয় মাত্র ১১ ঘণ্টার মধ্যেই, যা একটি রেকর্ড। আর দুই দিনের মধ্যে দেখা হয় প্রায় ২৫ লাখ বার।

সাগর জাহানের পরিচালনায় ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটিতে মোশাররফ করিম ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেন শিল্পী সরকার অপু, মাসুদ হারুন প্রমুখ। আর গল্প লিখেছেন কাজী শাহিদুল ইসলাম।

ইউটিউবে এত অল্প সময়ে রেকর্ড ভিউর বিষয়ে পরিচালক সাগর জাহান অনেকটা বিস্মিত। তিনি বলেন, এত স্বল্প সময়ে একটি সুস্থ ধারার নাটক দর্শক এত আগ্রহ নিয়ে দেখেছেন, আলাপ করেছেন, প্রশংসা করেছেন, এটি আমার জন্য খুবই প্রশান্তির ব্যাপার।

অভিনেতা মোশাররফ করিম বলেন, এই নাটকটির গল্প ভালো, টানটান উত্তেজনা আছে, পরিচালকের গল্প বলার ধরনও ভালো। সব মিলে দর্শক একটা ভালো প্যাকেজ পেয়েছেন। সে কারণেই দর্শক আগ্রহ বেড়েই চলেছে।

অন্যদিকে রোমাঞ্চিত তিশা বললেন, দর্শক ভিউয়ের দিক থেকে এটি বাংলা নাটকের ইতিহাস বলে মনে হচ্ছে, গর্ব হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status