ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চাইনিজ রেস্টু‌রেন্টে মিলল নৈশপ্রহরীর ক্ষতবিক্ষত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 May, 2021, 7:05 PM

চাইনিজ রেস্টু‌রেন্টে মিলল নৈশপ্রহরীর ক্ষতবিক্ষত মরদেহ

চাইনিজ রেস্টু‌রেন্টে মিলল নৈশপ্রহরীর ক্ষতবিক্ষত মরদেহ

নওগাঁয় এক‌টি চাইনিজ রেস্টু‌রেন্ট থে‌কে আতাউর নামে এক নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রেস্টুরেন্টের কর্মচারী বাদল। তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ মে) সকা‌লে নওগাঁ শহ‌রের মু‌ক্তির মোড়ে ইডেন চাইনিজ রে‌স্ট‌ুরেন্টে গিয়ে ম্যানেজার মুনজুর আলম প্রধান দরজা বন্ধ পান। প‌রে দরজা ভেঙে ভেত‌রে ঢুকে নৈশ প্রহরী আতাউর রহমা‌নের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।

আরও পড়ুন: গৃহকর্মী আমেনার গলা কেটে হত্যাচেষ্টাও করা হয়েছিল

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আতাউরের গ্রামের বাড়ি জয়পুরহ‌াট জেলার আক্কেলপুরে।

নিহতের স্বজনরা বলেন, এখানে আতাউর বহু দিন ধরে আছে। সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। অনেকবার ফোন দেওয়ার পর ধরে না। পরে স্যারকে ফোন দিলাম। ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙাচোরা দেখা গেছে।

প‌ুলি‌শের ধারণা, রা‌তে ওই রেস্টু‌রেন্টে অবৈধ কোনো আসর ব‌সে। সেখানে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে হতে পারে এ হত্যাকাণ্ড।

আরও পড়ুন: হবিগঞ্জে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী বলেন, নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাত আছে। পিঠে শরীরে সবদিকেই জখম আছে। তদন্ত সঠিক নিয়মেই আগাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status