ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় ৩ স্কুলের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন এমপি এনামুল হক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 May, 2021, 5:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 May, 2021, 5:21 PM

বাগমারায় ৩ স্কুলের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

বাগমারায় ৩ স্কুলের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারী বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমির ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 


নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই দুটি বিদ্যালয়ের একাডেমির ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোরুজ্জামান, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রমুখ। ছয়তলা একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। সংকট হবে না শ্রেণী কক্ষের। 


এছাড়াও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি এনামুল হক। ৬৮ লাখের অধিক টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বাস্তাবায়ন করছেন এলজিইডি বাগমারা।


অপরদিকে উপজেলার হাট-খালগ্রাম বাজারে চারতলা ভিত বিশিষ্ট নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status