ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মোহামেডানের অধিনায়ক সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 3:50 PM

মোহামেডানের অধিনায়ক সাকিব

মোহামেডানের অধিনায়ক সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান- এ কথা সবারই জানা। এবার জানা গেল, দলটির অধিনায়কও হয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।

এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মোহামেডান কর্তৃপক্ষ। শনিবার রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এবারের লিগে মোহামেডানের জার্সি উন্মোচন করা হবে। সেই সঙ্গে সাকিবের অধিনায়কতত্বের বিষয়টিও ঘোষণা দেওয়া হবে।

দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার শুভগত হোম এবং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। আর মোহামেডানের পরিচিত মুখ নাদিফ চৌধুরী, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান লিমন এবং আব্দুল মজিদরা তো আছেনই । দলটির ভারপ্রাপ্ত কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা মেহরাব হোসেন অপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status