ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
৩১ কোটি টাকা খরচ করে সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 3:28 PM

৩১ কোটি টাকা খরচ করে সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ

৩১ কোটি টাকা খরচ করে সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ

মডেল ও অভিনেত্রী সানি লিওনের প্রতিবেশী হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। এজন্য বাংলাদেশি মুদ্রায় তাকে গুণতে হয়েছে ৩১ কোটি টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৩১ কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। ৩৪ তলা ওই ভবনের ২৭ ও ২৮ তলাই এখন তার নতুন ঠিকানা। ওই একই আবাসনে ফ্ল্যাট কিনেছেন সানি। ফলে তারা হয়ে গেলেন প্রতিবেশী।

জানা গেছে, প্রতি বর্গফুট ৬০ হাজার টাকা করে এই বাড়ি কিনতে অভিনেতাকে শুল্কই দিতে হয়েছে প্রায় ৬২ লাখ টাকা। গত বছর ডিসেম্বরেই চূড়ান্ত করেন চুক্তি। তারপর চলতি বছরের এপ্রিলে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধা নিয়েই এই মহামারীর সময় অনেক তারকা, ব্যবসায়ী ও উদ্যোক্তরা নতুন সম্পত্তি কিনেছেন।

এদিকে করোনাকালে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি কেনা ভালো চোখে দেখছেন না সমালোচকরা। যদিও এ ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status