|
আবারও ভোজ্যতেলের দাম বাড়ছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() আবারও ভোজ্যতেলের দাম বাড়ছে আগামী বৃহস্পতিবারই দাম বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। আমদানিকারকরা রমজানেই লিটারে ৫ টাকা দাম বৃদ্ধি করতে চেয়েছিল। কিন্তু ঈদ ও করোনার কথা বিবেচনা করে আমরা তখন ২ টাকা বৃদ্ধি করেছি। এখন নতুন করে আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওরা (আমদানিকারকরা)। আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখছি। মন্ত্রী মহোদয় (বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি) বৃহস্পতিবার ব্যবসায়ীদের ডেকেছেন। সেখানে সিদ্ধান্ত হবে। এর আগে রমজানে খোলা সয়াবিন তেল ২ টাকা বাড়িয়ে এক লিটারের দাম ১১৯ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর ১ লিটারের বোতল ১৪১ ও ৫ লিটারের বোতল ৬৭০ টাকা নির্ধারণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
