|
চীন থেকে দেড় কোটি টিকা আনার আয়োজন চূড়ান্ত পর্যায়ে
নতুন সম য় প্রতিবেদক
|
![]() চীন থেকে দেড় কোটি টিকা আনার আয়োজন চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন একথা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোফার্মের পাশাপাশি চীনের টিকা সিনোভ্যাকও এই চালানে আসতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সিনোভ্যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত না হলেও বিশ্বের ৬৩টি দেশে তা ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি রাশিয়া থেকে ভ্যাকসিন আনতেও তৎপরতা অব্যাহত আছে জানিয়ে ড. মোমেন বলেন, সেটিও দ্রুতই মিলতে পারে। এদিকে দুপুরে বঙ্গবন্ধু লেকচার সিরিজে মূল বক্তার বক্তব্যে ঢাকায় সফররত জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির বলেন, এখন কোভিডের সমাধান হচ্ছে টিকা। যেসব দেশের উৎপাদন ক্ষমতা নেই তারা বিপদে পড়েছে। কোনো কোনো দেশ তাদের সব মানুষকে টিকা দিয়ে দিয়েছে। আর বিপদে পড়া দেশগুলোর মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ মানুষ টিকা পেয়েছে। এ জন্য জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি হিসেবে ‘সবার জন্য টিকা’ নিয়ে কাজ করছি। এখানে বিষয়টি এমন যে করোনা পুরো বিশ্ব থেকে মুক্ত না হলে কোনো দেশই নিরাপদ নয়। ফলে এখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
