ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
‘কাটার মাস্টার’ মুস্তাফিজ বন্দনায় ​মজার টুইট রাজস্থানের
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 7:28 PM

‘কাটার মাস্টার’ মুস্তাফিজ বন্দনায় ​মজার টুইট রাজস্থানের

‘কাটার মাস্টার’ মুস্তাফিজ বন্দনায় ​মজার টুইট রাজস্থানের

করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পা রাখেন কাটার মাস্টার মুস্তাফিজ। দেশে ফিরে সোনারগাঁও হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমানের এবার আইপিএলটা দারুণ কেটেছে। করোনায় আইপিএল থেমে গেলেও থেমে নেই রাজস্থান রয়্যালসের মুস্তাফিজ বন্দনা। মুস্তাফিজকে নিয়ে যেন বিষ্ময় কাটছেই না রাজস্থানের!
এদিকে, শনিবার ভেরিফাইড টুইটার ও ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে পোস্ট করেছে তারা।

ছবিটির ক্যাপশন ছিল ‘কাটার মাস্টার’। ছবিতে বুঝা যায়, একটি লোকের সামনে যখন কিছু কাটার রাখা হয় তখন সে অসন্তোষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়। এরপর কাটারের জায়গায় মুস্তাফিজের ছবি দেওয়া হয়। তখন লোকটির মুখে হাসি ফিরে আসে এবং ‘ইয়েস’ বলার ভঙ্গিমা করেন।

রাজস্থানের হয়ে সবকটি ম্যাচ অর্থাৎ ৭ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। তবে ব্যাট হাতে তেমন সুযোগ পাননি 'দ্য ফিজ'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status