ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
১০ হাজার নারী পেলো এমপি এনামুল হকের ঈদ উপহার
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 3:38 PM

১০ হাজার নারী পেলো এমপি এনামুল হকের ঈদ উপহার

১০ হাজার নারী পেলো এমপি এনামুল হকের ঈদ উপহার

পবিত্র ঈদ-উল-ফিতর আগত। ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে উপজেলা সর্বস্তরের ১০ হাজার নারীর মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।  

প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।

শনিবার সকাল ৮ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকেন উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে।

শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা। এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ।

এমপি এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও ছিলনা অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।

শাড়ি বিতরণের উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

এ সময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাংসদের পত্নী তহুরা হক, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রেজাউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার একাউন্ট সোহরাব হোসেন, রেজাউল করিম, আব্দুল মজিদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status