সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয়, সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে: কঙ্গনা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 3:32 PM
সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয়, সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে: কঙ্গনা
করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানালেন তিনি।
টুইটার থেকে বিতাড়িত অভিনেত্রীর এখন ইনস্টাগ্রামই ভরসা। তিনি সেখানেই নিজের মতামত প্রকাশ করেন। অনুরাগীদের তার যাবতীয় খবরা-খবর দেন। শনিবার সকালেও তাই করলেন। কোভিড পজিটিভ হওয়ার খবরটি ইনস্টাগ্রামেই প্রকাশ করলেন কঙ্গনা। তার বক্তব্য, এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।
হালকা জ্বর হয়েছিলো অভিনেত্রীর। দুর্বল হয়ে পড়েছিলেন। সঙ্গে চোখ জ্বালা করছিলো কঙ্গনার। হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে পরীক্ষা করিয়েছিলেন। তাতেই শরীরে করোনা ধরা পড়ে। নিভৃতবাসে রয়েছেন বলে নেটমাধ্যমে জানালেন।
পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা এ কথাও জানিয়ে দিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। মানুষকে তার উপদেশ, এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।