ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সব ছেড়ে এবার রান্নায় মন দিয়েছেন মালাইকা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 2:41 PM

সব ছেড়ে এবার রান্নায় মন দিয়েছেন মালাইকা

সব ছেড়ে এবার রান্নায় মন দিয়েছেন মালাইকা

মালাইকা অরোরা সব সময় আলোচনায় থাকেন। শরীরচর্চা বা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। তবে এতকিছুর পরেও তিনি রান্না যে খুব মন দিয়ে করেন তা অনেকেরই অজানা। আবার তা-ও করেছেন বিশেষ একজনের জন্য। আর সেই বিশেষ একজন হলেন তার ছেলে আরহান খান। স্টার ভার্সেস ফুড অনুষ্ঠানের চতুর্থ পর্বে উপস্থিত থাকবেন মালাইকা। আর সেখানে তিনি রাঁধবেন তার প্রিয় পদ মালাবার ফিশ কারি।

মালাইকার মতো সুন্দরী আর লাস্যময়ী নায়িকার হাতের রান্না বলে কথা। কিন্তু রান্নাঘরে গেলে একটু হলেও তেল মশলার দাগ লাগবে। মালাইকা রান্নাঘরে প্রবেশ করার পর শেফ প্রতীক সাধু জানতে চান যে স্টিলেটো পরে কিভাবে রাঁধবেন বলিউডের আইটেম গার্ল?

উত্তরে মালাইকা বলেন, তিনি আগে থেকেই আরামদায়ক জুতো পরে এসেছেন বাড়ি থেকে যাতে রান্না করতে তার কোনো অসুবিধে না হয় তার জন্য সব রকমভাবে প্রস্তুত তিনি। তবে স্টিলেটোর প্রতি যে তার প্রেম আদি অকৃত্রিম সেটাও প্রকাশ করেন। মালাইকা জানান, সুযোগ থাকলে তিনি স্টিলেটোর ওপরই ঘুমাতেন।

সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়েন মালাইকা। রান্না করেন ছেলের ইচ্ছে অনুযায়ী। মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে আরহান। আর মূলত ছেলের মুখের হাসি দেখতেই রান্না করতে এত ভালোবাসেন মালাইকা। এতদিন এরকম একটা শোতে আসার জন্য অপেক্ষা করছিলেন তিনি। কারণ রান্নাটা তিনি যেমন তেমন ভাবে করেন না। এটা তার প্যাশনে পরিণত হয়েছে। রান্নাঘরে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং যেটা জানেন না, সেটা শিখে নেওয়ার ইচ্ছে আছে তার।

মালাইকা বলেন একদিন ছেলে স্কুল থেকে ফিরে তার কাছে অভিযোগ জানান, বন্ধুদের মায়েরা দারুণ রান্না করেন, তাহলে মালাইকা কেন পারেন না? এর পরেই রান্নায় মনোযোগ দেন কঙ্গনা। মালাইকার রান্নার তেলেসমাতি দেখা যাবে ডিসকভারি চ্যানেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status