ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আত্মহত্যা করলেন সোহমের শ্যালিকা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 1:59 PM

আত্মহত্যা করলেন সোহমের শ্যালিকা

আত্মহত্যা করলেন সোহমের শ্যালিকা

সদ্যই ফল বেরিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের। মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। বিজয়ের হাসিও হেসেছেন শেষে পর্যন্ত। কিন্তু সেই হাসি বেশি সময় স্থায়ী হলো না। নিজের শ্যালিকা পারমিতা আত্মহত্যা করায় সেই হাসি মুহূর্তেই বিষাদে রূপ নিলো।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পারমিতা কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত আবাসনের বাসিন্দা ছিলেন । সেই ফ্ল্যাট থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে পারমিতার মরদেহ উদ্ধার করে আবাসনের দোতলার ঘর থেকে।

পারমিতার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন সোহমের স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতে তার শ্বাশুড়ি বাসন্তী নাথ ও স্বামী রুদ্রপ্রসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই পারমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তার শ্বশুরবাড়ির লোকজন । বিবাহবিচ্ছেদ করার জন্য চাপও তৈরি করা হতো। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করতে না পেরেই অত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন পারমিতা—এমনটাই অভিযোগ উঠছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status