ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনামূল্যে টিকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 8:03 PM

বিনামূল্যে টিকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা

বিনামূল্যে টিকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা

ভারতে প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দিতে হবে, এই দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেইসঙ্গে করোনা (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় গোটা ভারতে টিকাকরণের জন্য একনীতি গ্রহণের দাবি জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন দুই টিকা প্রস্তুতকারক সংস্থা প্রতিষেধকের দাম ঘোষণা করেছিল, যা নিয়ে ভারতজুড়ে তীব্র বিতর্ক হয়। বিরোধীদের চাপে তারা টিকার দাম কমাতে বাধ্য হলেও বিতর্ক থামেনি।  
সেই বিতর্ক উস্কে দিয়েই শীর্ষ আদালতে মমতার সরকারের দাবি, টিকা সংক্রান্ত নীতি বদলাতে হবে কেন্দ্রকে। রাজ্য ও বেসরকারি হাসপাতালে কেন ভিন্ন দামে টিকা বেচা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, ‘দেশে টিকার জোগান বাড়াতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, সব রাজ্যে বিনামূল্যে টিকা পৌঁছে দিতে হবে’।

এ দিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই এ বিষয়ে শুনানি শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status