|
যশোর সীমান্তে র্যাব-বিজিবির যৌথ অভিযান দুইজন আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর সীমান্তে র্যাব-বিজিবির যৌথ অভিযান দুইজন আটক অভিযানে ধান্যখোলা গ্রাম থেকে দুই আসামিকে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে ১১৮ বোতল WINCEREX এবং ৯৯ বোতল ESCUF ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।এদিকে একই দিনে যশোর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরা চালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১২টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, এক কেজি জিরা, এক প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৪২ হাজার ৪০০ টাকা।আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
