ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদের পর ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 7:22 PM

বিচ্ছেদের পর ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা

বিচ্ছেদের পর ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা

২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতেই শুরু হয়ে গেছে সম্পদের হস্তান্তর। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করেছে।

জানা গেছে, ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিল গেটসের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় স্টক স্থানান্তর করল ক্যাসকেড।

সম্প্রতি বিবাহিত জীবনে ইতি টানেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। টুইটারে একত্রে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

বিল-মেলিন্ডার বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড় মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসছিল।

তাদের যৌথ সম্পত্তির ভাগ কীভাবে হবে, তা নিয়েও জোর চর্চা চলছে। এরই মধ্যে বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status