ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 4:33 PM
সর্বশেষ আপডেট: Thursday, 6 May, 2021, 4:42 PM

খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত

খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বুধবার আবেদন করেছে তার পরিবার। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হবে।

এদিকে, যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনেই আনা হবে। বিষয়টি তার পরিবার তদারকি করছেন।
তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, হয়তো সিঙ্গাপুরে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। আর যদি তার পরিবার মনে করেন লন্ডনে এনে চিকিৎসা করাবেন, সেক্ষেত্রে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত আছি সর্বোচ্চ শক্তি নিয়ে। দেশ নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও নানা শারীরিক সমস্যা রয়েছে তার। এর মধ্যেই সাবেক এই প্রধানমন্ত্রীর ফুসফুস থেকে দুই বার পানি অপসারণ করা হয়েছে। হার্টে সমস্যা আছে। ডায়াবেটিসের মাত্রাও বেশি।

এছাড়া আর্থ্রাইটিস এবং আরও কিছু সমস্যাও আছে। তার শরীরের অবস্থা যেকোনো সময় ‘খুবই খারাপ’ হয়ে যেতে পারে, এমন শঙ্কাও রয়েছে। এটিই বেশি ভাবাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় ১০ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ডকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status