ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 May, 2021, 2:13 PM

মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার

মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার প্রবেশ পথের রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে অটোরিকশা আটকে তল্লাশি করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে আটক করা হয়।
সম্পর্কিত খবর

আটককৃতরা হলেন- নিওয়াই (৩০), চসি (৩২) ও চলুমং (২৮)। এদের বাড়ি মিয়ানমারের আরাকান রজ্যের মান্দা এলাকায়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাদের পুলিশের কাছে হস্থান্তর করে। এদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে।

আটক যুবকদের মধ্যে চসি’র বোন বান্দরবানের ডলুপাড়া এলাকায় বসবাস করে। বোনের বাসায় যেতে কক্সবাজার থেকে টেক্সিযোগে বান্দরবান প্রবেশ করে সে। জেলা সদর হয়ে ডলুপাড়া যাবার পথেই ধরা পড়ে সেনাবাহিনীর হাতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটক যুবকেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে কদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status