ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনাবিধি ভেঙে বাড়িতে পার্টি করে বিপাকে মেসি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 10:24 AM

করোনাবিধি ভেঙে বাড়িতে পার্টি করে বিপাকে মেসি

করোনাবিধি ভেঙে বাড়িতে পার্টি করে বিপাকে মেসি

বিপাকে আর্জেন্টাইন সুপারস্টার তথা বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার বিরুদ্ধে কোভিডিবিধি ভাঙার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হতে পারে বার্সা রাজপুত্রকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সোমবার রাতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন লিওনেল মেসি। নিয়মানুযায়ী, যেখানে ছ’জনের বেশি উপস্থিত থাকার কথা নয়, সেখানে বার্সেলোনার অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কয়েকজন ফুটবলারের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন তাদের স্ত্রী-বান্ধবীরাও। জানা গেছে, গত রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয় এবং গত মাসে কোপা দেল রে-জয়ের জন্যই মূলত এই পার্টির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাকি মৌসুমের জন্য দলকে উদ্বুদ্ধ করাও লক্ষ্য ছিল মেসির। আর সেকারণেই বার্সেলোনায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই নিয়মভঙ করে ফেলেছেন।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মেসির বাড়ি থেকে ফুটবলারদের বেরতে দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

বিশ্বজুড়ে এখনও বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দিন যতই যাচ্ছে মৃত্যুমিছিলও ততই দীর্ঘ হচ্ছে। গতবছর যার ভয়াবহ রূপের সাক্ষী থেকেছিল স্পেনও। এই পরিস্থিতিতে এখনও সেদেশে জারি করোনাসংক্রান্ত একাধিক বিধিনিষেধ। তার মধ্যে একটি ছিল বাড়িতে পার্টির আয়োজন করলে, তাতে ছ’জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। কিন্তু মেসির বাড়ির ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর তাই নড়েচড়ে বসেছে লা লিগা প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লা লিগার এক কর্মকর্তা জানিয়েছেন, মেসির পার্টিতে কোভিডবিধি ভাঙা হয়েছে কিনা আমরা সেই বিষয়টি খতিয়ে দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status