ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ছেলের বউয়ের ওপর অভিমানে শাশুড়ির আত্মহত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 8:48 PM

ছেলের বউয়ের ওপর অভিমানে শাশুড়ির আত্মহত্যা

ছেলের বউয়ের ওপর অভিমানে শাশুড়ির আত্মহত্যা

বগুড়ার শেরপুরে ছেলের বউয়ের ওপর অভিমান করে রোকেয়া বেগম (৪৮) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মে) সকালে ধান কাটা শ্রমিকদের খাবার রান্না করা নিয়ে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি রোকেয়া বেগমের বাকবিতণ্ডা হয়। এ সময় ছেলে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ করেননি। এতে ক্ষোভ ও অভিমান করে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রামজীবন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মহদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status