ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দুই বন্ধুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রিটিশ তরুণী খুন
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 4:40 PM

দুই বন্ধুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রিটিশ তরুণী খুন

দুই বন্ধুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রিটিশ তরুণী খুন

পাকিস্তানে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন ব্রিটিশ তরুণী মারিয়া জুলফিকার (২৫)। তিনি আর ব্রিটেনে ফিরে যেতে পারেনি। ২ মাস আগে পাকিস্তানে আসার পর মারিয়া লাহোরে একটি একটি ভাড়া বাসায় উঠেছিলেন। সেখানেই খুন হয়েছেন তিনি। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

খুনের ঘটনায় মামলা করেছেন মারিয়ার চাচা। তিনি দাবি করেছেন, মারিয়ার দুই বন্ধু তাকে বিয়ে করতে চেয়েছিল। রাজি না হওয়ায় তারা বাসায় ঢুকে মারিয়াকে হত্যা করে। কয়েকদিন আগে মারিয়া ওই বিষয়ে তাদের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন।
প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, মারিয়া জুলফিকারের দেহে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তার দেহে আঘাতের আলামতও পাওয়া গেছে।

এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা কাশিম বলেন, মারিয়ার কাঁধে আমরা বুলেটের আঘাত পেয়েছি। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত ২ জনকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।

মারিয়া জুলফিকার যুক্তরাজ্যের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status