ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অবৈধ পন্থায় মাঠে ঢুকে গ্রেপ্তার ২ জুয়াড়ি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 4:04 PM

অবৈধ পন্থায় মাঠে ঢুকে গ্রেপ্তার ২ জুয়াড়ি

অবৈধ পন্থায় মাঠে ঢুকে গ্রেপ্তার ২ জুয়াড়ি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্বীকৃতি পত্র জালিয়াতির অভিযোগে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। আদালত এই দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলেও নিশ্চিত করেছে তারা।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, '২ মে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ চলাকালীন দুই জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে স্বীকৃতি পত্র নকল করে মাঠে ডোকার অপরাধে। তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।'

দিল্লিতে অনুষ্ঠিত রাজস্থান ও হায়দরাবাদের মধ্যকার ম্যাচটিতে ৫৫ রানের জয় পেয়েছিল সাঞ্জু স্যামসনের দল। আগে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে ২২০ রানের বড় পুঁজি পেয়েছিল রাজস্থান।

জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রানে থেমেছিল হায়দরাবাদের ইনিংস। অবশ্য এর পরে আর একটি মাত্র ম্যাচ মাঠে গড়াতে পেরেছে আইপিএলের। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status