ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
'ছেলে এসে কাঁদতে কাঁদতে বলে, মালিক খারাপ কাজ করেছে, আমার খুব ব্যথা করছে'
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 3:46 PM

'ছেলে এসে কাঁদতে কাঁদতে বলে, মালিক খারাপ কাজ করেছে, আমার খুব ব্যথা করছে'

'ছেলে এসে কাঁদতে কাঁদতে বলে, মালিক খারাপ কাজ করেছে, আমার খুব ব্যথা করছে'

ফরিদপুরের ভাঙ্গায় ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে হোটেল মালিকের বিরুদ্ধে। বলাৎকারের শিকার শিশুটি তার হোটেলে কাজ করত। মঙ্গলবার (৪ মে) উপজেলার ঘারুয়া বাজারের 'আখি হোটেল'-এর মালিক ইয়াকুব শেখের (৩০) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, আমার ছেলে হঠাৎ দুপুরে এসে কাঁদতে কাঁদতে বলে মালিক তার সাথে খারাপ কাজ করেছে। আমার খুব ব্যথা করতেছে। পরে দেখি রক্তে ওর প্যান্ট ভিজে গেছে। আমার ছেলের সাথে যে নোংরা কাজ করেছে আমি তার বিচার চাই।

এদিকে স্থানীয় মাতুব্বররা টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনা শুনেছি। তবে ওই শিশুটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status