ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ব্রাজিলে নার্সারি স্কুলে ছোরা হামলায় শিশুসহ নিহত ৫
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 2:03 PM

ব্রাজিলে নার্সারি স্কুলে ছোরা হামলায় শিশুসহ নিহত ৫
    ব্রাজিলের একটি নার্সারি স্কুলে ছোরা হাতে ১৮ বছর বয়সী এক তরুণের হামলায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণের সান্তা কাতারিনা রাজ্যের ছোট্ট শহর সুয়াদাদে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই বছরের কম বয়সী তিন শিশুর পাশাপাশি এক শিক্ষক এবং একজন কর্মী রয়েছেন। আরও এক শিশু সামান্য আহতও হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী পরে নিজের শরীরেও আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নার্সারি স্কুলে কেন ওই তরুণ হামলা চালিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নার্সারি স্কুলের কর্মকর্তারা জানান, ঘটনার সময় কয়েক ডজন শিশু ওই স্কুল ভবনে ছিল। কর্মীরা তাদের লুকিয়ে রাখার চেষ্টা করেন।

ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনে একজন তরুণের ছোরা হাতে নার্সারিতে ঢোকার এবং শিশু ও কর্মীদের ওপর হামলা চালানোর খবর পান।

৯ হাজার বাসিন্দার শহর সুয়াদাদের কেন্দ্রীয় স্থানে নার্সারটি অবস্থিত। এখানে তিন বছরের ছোট বয়সী শিশুদের দেখাশোনা করা হয়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status