ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বলিউডে কাজ মিলছে না রিয়ার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 12:22 PM

বলিউডে কাজ মিলছে না রিয়ার

বলিউডে কাজ মিলছে না রিয়ার

শিগগিরি মুক্তি পেতে চলেছে তার আগামী ছবি ‘চেহরে’। তবে মুম্বাই নয়, আপাতত রিয়া চক্রবর্তীর নয়া গন্তব্য টলিউড অর্থাৎ দক্ষিণী ছবির জগৎ। সেখানেই এবার কাজ করার পরিকল্পনা করছেন সুশান্ত রাজপুতের সাবেক বান্ধবী।

সম্প্রতি হায়দরাবাদ যাওয়ার সময়ই মুম্বাই বিমানবন্দরে রিয়ার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তখনই জানা যায়, বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে দেখা করবেন রিয়া। তবে অভিনেত্রী নিজে এ ব্যাপারে কিছু বলতে চাননি।
গত বছরের জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্ক ঘনায় রিয়াকে নিয়ে। প্রয়াত অভিনেতার বাবা সুশান্তের আত্মহত্যার জন্য দায়ী করেন রিয়াকেই। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে মাদক মামলার কারণে হাজতবাসও করতে হয় তাকে। তবে পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু সেই থেকেই যেন বলিউডে আর নিজের জায়গা ফিরে পাওয়া সম্ভব হয়নি রিয়ার।

এমনকি, ‘চেহরে’ ছবির প্রথম টিজার কিংবা পোস্টার, সবেতেই অদৃশ্য রিয়া! যা ঘিরে বিতর্কও শুরু হয়। তবে ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত পরিষ্কার জানিয়েছেন, তারও বিশ্বাস রিয়া দোষী নন। সেই জন্য তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়নি। কিন্তু তাকে ঘিরে থাকা বিতর্কের কারণেই প্রচারে ব্যবহৃত হয়নি তার মুখ। প্রসঙ্গত, গত অক্টোবরে জামিন পান রিয়া। কিন্তু তারপরও বিতর্ক ঘনাতে থাকে তাকে ঘিরে।

আপাতত তাই দক্ষিণমুখী রিয়া। তবে তেলুগু ছবিতে রিয়া আগেও কাজ করেছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুনিগা তুনিগা’ নামের এক ছবিতে দেখা গিয়েছিল তাকে। যদিও এরপর থেকে তাকে কেবল হিন্দি ছবিতেই কাজ করতে দেখা গেছে। এবার অবস্থার বিপাকে ফের দক্ষিণী ছবির জগতেই ফিরতে চলেছে রিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status