ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের নেতারা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 10:46 PM

ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের নেতারা

ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করতে হেফাজতে ইসলামের পাঁচ নেতা মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গেছেন। সেখানেই মন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক হওয়ার কথা।

হেফাজত নেতাদের মধ্যে আছেন সংগঠনের বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকেরা সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে হেফাজতে ইসলামের নেতারা কিছু বলতে চাননি।

এর আগে সর্বশেষ গত রোববার রাতেও হেফাজতের সাবেক দুই যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী ও মুফতি ফয়জুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে হওয়া বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর সরকার হেফাজতে ইসলামের ওপর কঠোর অবস্থান নেয়। মাসখানেক ধরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে। এরপর একাধিকবার হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status