|
মার খেতে খেতে জ্ঞান হারান রিকশাচালক, বংশালে সেই ব্যক্তি আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() মার খেতে খেতে জ্ঞান হারান রিকশাচালক, বংশালে সেই ব্যক্তি আটক মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লি এক রিকশাওয়ালাকে সজোড়ে চড়-থাপ্পর মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে জ্ঞান হারান। তবুও ক্রোধ পড়েনি সুলতানের। মাটিতে লুটিয়ে পড়া চালককে টেনে তুলে আবারো মারতে থাকেন। এসময় পাশ থেকে লোকজন এগিয়ে এসে রিকশাচালককে উদ্ধার করেন। ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং থেকে বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। নির্দেশনা পেয়ে ওসি বংশালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘আমরা খবরটি জানার পরেই দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা এখন ভুক্তভোগী রিকশাচালককে খোঁজার চেষ্টা করছি।’ জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তার নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে দুপুরে ওই ঘটনার ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে তা খুবই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়। এক মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নিন্দার ঝড় তোলে। সকলেই নির্যাতনকারী ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় চলছিল ঘটনাটি। আশেপাশে নীরব দর্শক মানুষ। পথচারী এক ব্যক্তি একের পর এক উত্তপ্ত বাক্য ছুড়ে দিচ্ছিলেন রিকশাচালকের প্রতি। দিচ্ছিলেন গালাগালও। একপর্যায়ে তেড়ে গিয়ে সজোরে চড় বসালেন মাঝবয়সী রিকশাচালক ব্যক্তিটির গালে। চড় খেয়ে চালক অসহায়ের মতো প্রতিবাদ করলেন না। তাতেও ক্ষ্যান্ত হননি পথচারী ওই ব্যক্তি। ফের একের পর এক আঘাত করতে লাগলেন রিকশাচালক ব্যক্তিটির নাকে-মুখে। আঘাত সইতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ওই চালক মাটিয়ে লুটিয়ে পড়েন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
