ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অক্সিজেনের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি, আটক ২
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 2:24 PM

অক্সিজেনের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি, আটক ২

অক্সিজেনের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি, আটক ২

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত তখন দেশটির এক শ্রেণির মানুষ সে সংকটকে ব্যবহার করছেন সুযোগ হিসেবে। নানা উপায়ে মানুষকে ঠকিয়ে তারা হাতিয়ে নিচ্ছেন বিপুল অর্থ-কড়ি। সম্প্রতি দেশটির দিল্লি থেকে এমন চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২)। তাদের বিরুদ্ধে অভিযোগ- অক্সিজেনের কথা বলে এক রোগীর স্বজনদের কাছে তারা অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করেছেন।

অক্সিজেন কিনতে গিয়ে প্রতারণার শিকার হওয়া গীতা আরোরা নামক এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তার এক আত্মীয় শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু হাসপাতালে বেড না থাকায় তাকে সেখানে ভর্তি করানো যাচ্ছিলো না। ফলে তার জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার কিনতে যান তিনি। কয়েকগুন বেশি দাম রাখলেও ওই দুই অভিযুক্ত ব্যক্তি অক্সিজেনের পরিবর্তে তাকে অগ্নিনির্বাপক যন্ত্র বুঝিয়ে দেয়।  

দেশটির সংবাদমাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তির কাছ থেকে আরও পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে। দেশটিতে অক্সিজেনের অভাবে প্রতিদিন শতো মানুষের মৃত্যু হওয়ার সুযোগে তারা এ ব্যবসায় যুক্ত হয় বলে জানায় রাজ্য পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status