ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপহৃত মেয়েকে খুঁজতে ঘুষ চাইলো পুলিশ, বাবার আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 12:50 PM

অপহৃত মেয়েকে খুঁজতে ঘুষ চাইলো পুলিশ, বাবার আত্মহত্যা

অপহৃত মেয়েকে খুঁজতে ঘুষ চাইলো পুলিশ, বাবার আত্মহত্যা

ভারতের যোগীরাজ্য অপহৃত ২২ বছরের মেয়ের খোঁজে পুলিশের কাছে গিয়েছিলেন অসহায় বাবা। মেয়ের উদ্ধার তো দূরে থাক, উল্টো পুলিশই তার থেকে ১ লাখ টাকা ঘুষ দাবি করেছে বলে অভিযোগ।


দরিদ্র বাবার পক্ষে তা দেওয়া সম্ভব ছিলো না। পরিবারের অভিযোগ, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন শিশুপাল নামের ওই ব্যক্তি।

উত্তরপ্রদেশের মৌ চাঁদপুর গ্রামের এই ঘটনার খবর সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রামরতন সিংহের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তিনি রামনগর পুলিশ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

তার বিরুদ্ধে স্থানীয়রাও একই অভিযোগ করেন। বলেন, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তার বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ মুছে ফেলার জন্য প্রথমেই সুইসাইড নোট খুঁজে তা ছিঁড়ে ফেলেন।

জানা যায়, গত ৯ এপ্রিল থেকে তার মেয়ে নিখোঁজ। ওই দিনই তিনি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, একটি বাইকে বান্টি, মুকেশ এবং দীনেশ নামে তিন যুবক এসে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

এর পর থেকেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গোপনে তাকে মোটা টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status