ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুগল ডুডলে বাংলা বর্ষবরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 April, 2021, 12:46 PM

গুগল ডুডলে বাংলা বর্ষবরণ

গুগল ডুডলে বাংলা বর্ষবরণ

বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজে বাংলা বর্ষবরণের বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে।

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।

এবারের ডুডলে কাগজের তৈরি নকশা করা মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায়। লাল, হলুদ, মেরুন, সবুজসহ বাহারি রঙে মুখোশকে সাজানো হয়। সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বাংলা বর্ষবরণের কোনো আয়োজন করা হয়নি। তবে অনলাইনে, ভার্চুয়ালি নানা আয়োজনে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে নতুন বছর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status