ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউটিউব ভিডিও দেখে পেঁপে পাতার রস খেয়ে মৃত্যু দুজনের, হাসপাতালে ভর্তি আরও এক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 6:16 PM

ইউটিউব ভিডিও দেখে পেঁপে পাতার রস খেয়ে মৃত্যু দুজনের, হাসপাতালে ভর্তি আরও এক

ইউটিউব ভিডিও দেখে পেঁপে পাতার রস খেয়ে মৃত্যু দুজনের, হাসপাতালে ভর্তি আরও এক

ডেঙ্গি থেকে রেহাই পেতে বাড়িতে বানানো পেঁপে পাতার রস খেয়ে মৃত্যু ১৮ বছরের কিশোর ও তাঁর ১০ বছরের বোনের। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক। তিন ভাই-বোন ইউটিউব ভিডিও দেখে পেঁপে পাতার রস তৈরি করেছিল, বলে জানাচ্ছেন তাঁদের মা। মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন পুলিশ। হিমাচল প্রদেশের সোলান জেলার এই ঘটনায় চিন্তার ভাঁজ ডাক্তারদের কপালে। জেলার ডেপুটি কমিশনার কে সি চা মান জানান, পেঁপে পাতার রস খাওয়ার বায়না করে ছোট বোন। আবদার মেটাতেই তার দাদা ভিডিও দেখে সেই টনিক তৈরি করেন। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া হয়ে যায় বলে জানাচ্ছেন ডাক্তাররা। তবে ঠিক কী কারণে মারা গেলেন, সেই নিয়ে ডাক্তাররা এখনও গবেষণা চালাচ্ছেন।

প্রসঙ্গত, ডেঙ্গি থেকে বাঁচতে ডাক্তাররাই পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দেন। ডেঙ্গি হলে শরীরে প্লেটলেট কমে যায়। ডাক্তাররা জানাচ্ছেন, অ্যালেক্স ১২ জিন রক্তে প্লেটলেটের পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্লেটলেটে তৈরিতে এই জিনকে প্রভাবিত করে পেঁপে পাতার টনিক। উপকারী হলেও, এর কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। এমন মর্মান্তিক পরিণতির পর ডেপুটি কমিশনার চিফ মেডিকেল অফিসারকে সাধারণ মানুষকে নির্দেশ দিতে বলেছেন, যাতে ডাক্তারের পরামর্শ ছাড়া এই টনিক আর কেউ না খান। শুধু তাই নয়, ইন্টারনেটে সার্চ করে এই ধরনের টনিক বা ওষুধ খেতেও মানা করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status