ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রশিদ খানের 'ভক্ত' কে এই রহস্যময়ী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 5:31 PM

রশিদ খানের 'ভক্ত' কে এই রহস্যময়ী?

রশিদ খানের 'ভক্ত' কে এই রহস্যময়ী?

আইপিএলের মঞ্চে গত রোববার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ১০ রানে হায়দরাবাদকে হারিয়ে শুভ সূচনা করেছে নাইটরা। এই উত্তেজনাকর ম্যাচে বল হাতে ভেলকি দেখান রশিদ খান। ভুবনেশ্বর কুমার, নটরাজনদের মত তারকারা যখন নীতিশ রানা, রাহুল ত্রিপাঠিদের থামাতে ব্যর্থ, তখন রশিদ খান যথারীতি বল হাতে ছিলেন দুর্দান্ত। তার কারণেই এক রহস্যময়ী তরুণী উঠে এসেছে শিরোনামে।

আফগান স্পিনারের বলে আন্দ্রে রাসেল আউট হতেই ক্যামেরম্যানের লেন্স ঘুরে যায় গ্যালারির দিকে। তখন দেখা যায়, হায়দরাবাদের কমলা জার্সি পরিহিত এক সুন্দরীকে। রাসেলের মতো হার্ডহিটার এত আউট হতেই গ্যালারিতে লাফিয়ে উঠেন সেই সুন্দরী। ক্যামেরাম্যান সম্ভবত সেই কমলা-সুন্দরীকে একটু বেশিই পছন্দ করে ফেলেছিলেন। যে কারণে বারবার সেই সুন্দরীর দিকেই ক্যামেরা ঘুরতে লাগল। আর দর্শকদের মনযোগও খেলার বদলে ঘুরে গেল সুন্দরীর দিকে।

নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা দেখতে এসেছিলেন সেই তরুণী। রশিদ খানের বোলিং তারা উপভোগ করছিলেন। কিন্তু কে এই কমলা সুন্দরী? ভারতের শীর্ষ এক গণমাধ্যম জানিয়েছে, সেই সুন্দরীর নাম কাব্য মারান। তিনি সানরাইজার্স হায়দরাবাদের সিইও। রাজনৈতিক ব্যক্তিত্ব কলানিধি মারানের কন্যা। সান মিউজিক এবং সান টিভির এফএম চ্যানেলের সঙ্গেও যুক্ত আছেন কাব্য। এর আগেও ২০১৮ সালে কাব্য মারানকে দেখা গিয়েছিল গ্যালারি থেকে সানরাইজার্সকে সমর্থন দিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status