ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 3:51 PM

রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স

রাতে মাঠে নামছে সাকিবের কলকাতা, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স

নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ৮টায়।

দারুণ জয়ে আসর শুরু করেছে কলকাতা। তারকা সমৃদ্ধ সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়েছে ইয়ন মরগ্যানের দল। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআরকে পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। মুম্বাই আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) কাছে হারলেও তাদের বিপক্ষে কেকেআরের ইতিহাস একেবারেই বাজে।

মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি ২৭ দেখার ২১টিতেই হেরেছে কলকাতা। যেখানে গত চার মৌসুমে ১১ দেখায় জয় মাত্র ১টি। এবার সেই ইতিহাস পাল্টাতে চাইবে নাইট রাইডার্স। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার আভাস দিয়েছেন কলকাতা অধিনায়ক মরগ্যান। তাই একাদশে আবারো দেখা যাবে সাকিব আল হাসানকে।

অন্যদিকে মুম্বাই একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ক্রিস লিনের পরিবর্তে কোয়ারেন্টাইন শেষে দলে ফিরবেন কুইন্টন ডি কক। তবে এ ম্যাচে মুম্বাই তাকিয়ে থাকবে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটের দিকে। কেকেআরের বিপক্ষে তার আছে রেকর্ড ৯৩৯ রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status