ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কম দামের বৈদ্যুতিক গাড়ি এসএআরআইটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 11:19 AM

কম দামের বৈদ্যুতিক গাড়ি এসএআরআইটি

কম দামের বৈদ্যুতিক গাড়ি এসএআরআইটি

কানাডার একটি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা ঘোষণা দিয়েছে। টরন্টোর কাছের কোম্পানি এলভি এসএআরআইটি নামের যে গাড়ি তৈরির পরিকল্পনা জানিয়েছে তাতে গাড়ির খুচরা বাজারে দাম পড়তে পারে মাত্র ৪ হাজার ডলার (প্রায় সাড়ে তিন লাখ টাকা)।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এলভি নামের কোম্পানিটি যে গাড়ি তৈরির পরিকল্পনা করেছে সেটি ছোট এবং তিন চাকার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩২ কিলোমিটার গতিতে চলতে পারবে এবং এক চার্জে চলবে একশ কিলোমিটার।

এটি দেখতে বেশ ছোট এবং ব্যক্তিগত বা একা ভ্রমণের জন্য দুর্দান্ত হবে বলে মনে করছে সংস্থাটি। টরোন্টোর উত্তরে অরোরাতে ফ্যাক্টরি বানাতে যাচ্ছে এলভি।

এলভির তৈরি গাড়িটি দেখতে অনেকটা গলফ মাঠে চলাচল করা গাড়ির মতো। এতে মাত্র একটি সিট রয়েছে। মনে করা হচ্ছে, এই গাড়ি বাজারে আসলে বৈদ্যুতিক গাড়ির জগতে সাড়া ফেলবে।

মেয়র টম ম্রাকাস টুইট বার্তায় বলেন, ফ্রাঙ্ক স্ট্রোনাছের তৈরি এসএআরআইটি (সেফ অ্যাফরডেবল রিলাইএবল ইনোভেটিভ ট্রান্সপোর্ট) ট্রাফিক জ্যাম কমাতে ও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবে। পুরোপুরি মেড ইন কানাডা পরিবহণ রাস্তায় দেখার অপেক্ষা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status