ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
জনগণ চাইলে আমি পদত্যাগ করব: অমিত শাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 8:24 PM

জনগণ চাইলে আমি পদত্যাগ করব: অমিত শাহ

জনগণ চাইলে আমি পদত্যাগ করব: অমিত শাহ

শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার পিছনে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের চক্রান্ত রয়েছে বলে দাবি করে শনিবার তার পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার মমতার ওই দাবির জাবাবে অমিত শাহ বলেন, ‘জনগণ চাইলে আমি পদত্যাগ করব।’

অমিত শাহের এই বক্তব্য ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার রাজ্যে ভোটপ্রচারে এসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘মানুষ যখন চাইবে তখন আমি ইস্তফা দেব। তবে ২ মে আপনি ইস্তফা দেওয়ার জন্য তৈরি থাকুন।’

অমিত শাহ বলেন, ‘মমতা দিদির প্ররোচনামূলক বক্তব্যের জন্যই শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভোট–চতুর্থীর সকালে রক্তাক্ত হয়েছে কোচবিহার। তার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁদের মধ্যে ৪ মুসলমানের নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status