ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
ভারতের উদ্বেগ বাড়িয়ে তিব্বতে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 6:47 PM

ভারতের উদ্বেগ বাড়িয়ে তিব্বতে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন

ভারতের উদ্বেগ বাড়িয়ে তিব্বতে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন

চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটেনি। বৈঠকের পর বৈঠক হলেও সমাধানে আসছে না কোনো দেশ।  এর মধ্যে এবার দেশের পানিবিদ্যুতের উৎপাদন ৩ গুণ বাড়াতে ভারতের ব্রহ্মপুত্র নদের প্রবাহের উপর থাবা বসিয়ে তিব্বতে দানবাকৃতি বাঁধ বানাতে চলেছে শি জিনপিংয়ের দেশ। এ খবরে উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে শুরু করে নরেন্দ্র মোদি সরকার।

শোনা যাচ্ছে, চীনকে পাল্টা জবাবে দিল্লিও ব্রহ্মপুত্র নদের নীচের দিকে আর একটা বাঁধ বানানোর কথা ভাবছে। দু’টি বাঁধই ভূকম্পপ্রবণ ব্রহ্মপুত্র নদের লাগোয়া এলাকায় তীব্র ভূমিকম্পের আশঙ্কা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাঁধদু’টির জন্য বহু মানুষকে আশ্রয়চ্যূতও হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি রয়েছে মধ্য চীনের ইয়াংজে নদীর উপর। তার নাম ‘থ্রি গর্জেস’। চীন চাইছে দেশের পানিবিদ্যুতের উৎপাদন আরও ৩ গুণ বাড়াতে। পানিবিদ্যুতের উৎপাদন খরচ সবচেয়ে কম বলে। তাতে তাপবিদ্যুৎ উৎপাদনের মতো বায়ুদূষণ হয় না বলেও।

এটা করার জন্য বেইজিং বেছে নিয়েছে তিব্বতের মেডগ কাউন্টির একটি সুবিশাল এলাকা। বেইজিংয়ের লক্ষ্য, ওই পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে ৩০ হাজার কোটি বিদ্যুৎ উৎপাদন।

ভারতের পক্ষে উদ্বেগের কারণ, তিব্বতে ওই বাঁধটি যে এলাকায় গড়া হবে সেই এলাকা হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত। সেখান থেকেই ব্রহ্মপুত্র দের উৎপত্তি। নদের প্রবাহ যদি তিব্বতে চীনের প্রস্তাবিত বাঁধের এলাকা শেষ হয়ে যাওয়ার পর হিমালয় ছেড়ে বেরিয়ে আসত তা হলেও ততটা চিন্তার কারণ ছিল না ভারতের, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status