ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অটোরিকশায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 April, 2021, 2:15 PM

অটোরিকশায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

অটোরিকশায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিন চালককে আটক করা হয়েছে।

শনিবার বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে।

আটক তিন চালক হলো কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।

জানা যায়, ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অটোচালকদের থানায় নিয়ে যায়।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, শনিবার বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ সন্ধ্যায় তাদের থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status