ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে : মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 9:34 PM

বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে : মোদি

বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে : মোদি

বাংলার (পশ্চিমবঙ্গ) পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে।

আজ শনিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে কৃষ্ণনগরে এক সমাবেশে মোদি এ কথা বলেন। মমতা ব্যানার্জিকে ‘দিদি’সম্বোধন করে তিনি আরও বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না।
পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল  ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status