ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউনে বাড়িভাড়া মওকুফসহ ৯ দফা দাবি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 9:10 PM

লকডাউনে বাড়িভাড়া মওকুফসহ ৯ দফা দাবি

লকডাউনে বাড়িভাড়া মওকুফসহ ৯ দফা দাবি

রমজান ও লকডাউন চলাকালীন নিম্নআয়ের মানুষদের বাড়িভাড়া মওকুফ করা, খাদ্যের যোগানসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (বিইউপিএ)।

শনিবার (১০ এপ্রিল) জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বিইউপিএ নেতারা এ দাবি জানান।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সামনে রোজা ও একই সময়ে লকডাউনের ঘোষণা আসছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

আসন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিসহ রাষ্ট্রীয় খরচে ব্যাপক পরিসরে করোনা টেস্টের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার সভাপতিত্ব করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status