ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 8:15 PM

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর রমনায় একটি বাসা থেকে জামেনা আক্তার (১৯) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের ১১/বি ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জামেনা ময়মনসিংহের দুবাউরা উপজেলার কলসিন্দুর গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল তৃতীয়। প্রায় এক বছর ধরে ওই বাসায় তিনি কাজ করতেন বলে জানান তার বোন আয়েশা আক্তার।

মৃতের বোন আয়েশা আক্তার জানান, সিদ্ধেশ্বরীর ওই বাসায় জামেনা এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত। আমরা রাতে খবর পাই, আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী বিপ্লব সরকার জানান, আমরা খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রমনা সিদ্ধেশ্বরী ৬৫-৬৬ রোডের ১১/বি ফ্লাটের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, জামেনা ওই ফ্ল্যাটে কাজের বুয়া হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় ওই বাসায় তার রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে আমরা ধারণা করছি। কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status