ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
২০০ টাকার জন্য ঘরে ঢুকে বন্ধুকে গলা কেটে হত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 April, 2021, 8:01 PM

২০০ টাকার জন্য ঘরে ঢুকে বন্ধুকে গলা কেটে হত্যা

২০০ টাকার জন্য ঘরে ঢুকে বন্ধুকে গলা কেটে হত্যা

সাতক্ষীরা শহরে ঘরে ঢুকে বন্ধুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে সালাউদ্দিন (১৪) নামে এক কিশোরকে। গাঁজা কেনার জন্য দেয়া ২০০ টাকার জন্য বন্ধুকে খুন করেছে বলে স্বীকার করেছে ঘাতক সাগর হোসেন (১৪)।

শনিবার দুপুর দেড়টার দিকে শহরতলির কাশেমপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন জামতলা কাশেমপুর মালিপাড়ার শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে। আত্মস্বীকৃত হত্যাকারী সাগর হোসেন সাতক্ষীরা সিটি কলেজ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

বাড়ির লোকজনের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। একপর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। পুলিশ এ ঘটনায় সাগরকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, আত্মস্বীকৃত ঘাতক সাগর হোসেনকে শনিবার বিকালে শহরের পলাশপোলের সরকারি গোরস্থানের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

তার স্বীকারোক্তি অনুযায়ী শহরতলির লাবসা বাইপাসের কাছে একটি গ্যারেজ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাত ৩টায় সে তাকে হত্যা করে।

জবানবন্দির সূত্র ধরে তিনি আরও বলেন, বন্ধু সাগর হোসেন সালাউদ্দিনের কাছে গাঁজা কেনার জন্য ২০০ টাকা দিয়েছিল। কিন্তু সালাউদ্দিন গাঁজা কিংবা টাকা কোনোটাই ফেরত না দেওয়ায় সে তাকে খুন করেছে বলে জানিয়েছে।  তাকে আরও  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status