ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে: মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 4:40 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 April, 2021, 4:48 PM

বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে: মমতা

বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে: মমতা

উত্তরবঙ্গের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় রুদ্রমূর্তি ধারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরাসরি অভিযোগ তুললেন বিজেপির দিকে।

মমতার কথায়, 'বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।'
শনিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের জনসভা থেকে মমতা আক্ষেপের সুরে বলেন, 'কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা। মেয়েদের ভয় দেখাচ্ছে।' তৃণমূল নেত্রীর সংযোজন, 'অত্যন্ত মর্মাহত হয়ে আজ কথা বলছি। সিআরপিএফ গুলি চালিয়ে চারজনকে মেরে ফেললো। আমি বারবার বলছি, সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলছে ওরা। এত ঔদ্ধত্য কেন?'

এরপরই তৃণমূল নেত্রীর আহ্বান, 'এই ঘটনার বদলা নিতে হবে। একটা করে ভোট, একটা করে বদলা। এতগুলো মানুষকে গুলি করে মেরে বলছে, আত্মরক্ষা! রিটায়ার্ড লোক আমার নিরাপত্তারক্ষী হলে অসুবিধা, আর রিটায়ার্ড লোককে দিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে। আজকে আমার হাতে নেই আইন-শৃঙ্খলা। তৃণমূল নেতা, পাবলিককে খুন করা হচ্ছে।'

এরপরই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, 'আমার সঙ্গে যদি রিটায়ার্ড লোক না থাকতে পারে, তাহলে নির্বাচন কমিশন কী করে রিটায়ার্ড লোককে দিয়ে ভোট করাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি। আমাকে নোটিশ পাঠালে পাঠান।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status