ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 4:36 PM

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আজ শনিবার দেশটির জাভা দ্বীপে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর এনডিটিভির।

জানা গেছে, পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল)।
উল্লেখ্য, কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা)-এর ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার তিনশোর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status