ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ ৭৭ প্রাণহানি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 4:25 PM

সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ ৭৭ প্রাণহানি

সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ ৭৭ প্রাণহানি

করোনাভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে; যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন।

শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক দিনে আরও ৫ হাজার ৩৪৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬১ জনে।

গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ৮৩৭ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status