ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সানি লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 11:20 AM

সানি লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য’

সানি লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য’

বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ করলেন। দীর্ঘ এ সময়ে বেশ সুখ ও শান্তিতে কাটিয়েছেন তারা। আজ শুক্রবার বিশেষ এই দিনে তা সবাইকে জানিয়ে দিলেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনি বলেছেন, ‘সঙ্গী হিসেবে আমি সানি লিওনকে পেয়ে ধন্য। ’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘এই উন্মাদ পৃথিবীতে বিশেষ করে বিনোদন জগতে সানির লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। সৌভাগ্য যে সে আমার সঙ্গী হয়েছে। সে সঙ্গী হিসেবে অসাধারণ। তিন সন্তানের মা হিসেবেও সে চমৎকার। একসঙ্গে আমাদের ১৩ বছর। আমরা তিন বছর প্রেম করেছি। এখন বিয়ের এক দশক শান্তিতে পার করলাম।’

ড্যানিয়েল ওয়েবার  বলেন, ‘চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক অনেক বড় অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের কাজ করে থাকি। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করে সানি লেখেন, ‘আমার ভালোবাসার মানুষকে ১০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে একসঙ্গে পার করব। তুমি আমার শক্তি ও নায়ক। তোমাকে অনেক ভালোবাসি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status