ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 5:42 PM
সর্বশেষ আপডেট: Friday, 9 April, 2021, 6:07 PM

রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। খবর- দ্য গার্ডিয়ানের।

শুক্রবার বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানায়।

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানীর অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি’।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status